গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছে। তার নাম জাকের (১৭)। সে উপজেলার গোগ্রাম ইউনিয়নের ধাতমা গ্রামের রুমেলের ছেলে তিনি। মঙ্গলবার দুপুর ২টার সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্যাড়াডাইস রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাতে পিতা গ্রেফতার, সকালে সরিষাক্ষেতে ছেলের গলাকাটা লাশ

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ীর প্রেমতলী তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক জান্নাত আলী জানান, একটি ট্রাক জাকেরের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু