রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।তার নাম হৃদয় (১৬)। সে রাউত নগর গ্রামের কহিনুর রহমানের ছেলে ও রাউতনগর উচ্চ বিদ্যালয়ের  ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। বুধবার রাতে নেকমদর পাকা সড়কের মীরডাঙ্গী বাজারের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে তার মৃত্যু হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে কিশোর হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আপত্তি না থাকায় পোস্টমর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ডিজিটালাইজেশনের ফলে দেশে দুর্নীতি কমেছে: পলক

হৃদয়ের লাশ বৃহস্পতিবার বিকালে তার নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকার ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু