চন্দনাইশে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৩

চট্টগ্রামের চন্দনাইশ পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মোজাম্মেল হোসেন (৩৮)। সোমবার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ জিহস ফকির পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘরে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। অবশেষে বাড়ির সামনের পুকুর পাড়ে তার গায়ের চাদর ও চপ্পল দেখে লোকজন পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা মাতাল অবস্থায় ফেরার সময় তিনি পুকুরে পড়ে যান। নিহত মোজাম্মেল জিহস ফকির পাড়ার খায়ের আহমদের ছেলে। তিনি সন্তানের জনক।

আরও পড়ুন: রংপুরে ছাত্র অধিকারের সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ শাহাদৎ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু