কক্সবাজারের রামুতে মাটির ঘরের দেয়াল ধসে তৈয়বা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার শাশুড়ীসহ আরো ২ জন। শনিবার ভোরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়বা আক্তার রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।
আরও পড়ুন : শৈত্যপ্রবাহ আরও তিনদিন, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আবদুস ছালামের নির্মাণাধিন মাটির বসত ঘরের দেয়াল ধসে পড়ে। এতে তার পরিবারের ৩ সদস্য মাটির নিচে আটকে যান। পরে আশপাশের লোকজন গৃহকর্তার ছেলের বউ তৈয়বাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এছাড়াও নিহতের শাশুড়ী আরেফা আকতার (৪৪) ও তাদের আত্বীয় রেহেনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামু থানার ওসি আবুল খায়ের জানান, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/এমআরএম
