সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৪

নাটোরের সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় ফিরোজ (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত ফিরোজ উপজেলার পাঁচলাড়ুয়া গ্রামের হোসেন আলীর পুত্র ও সাঐল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। শনিবার সকাল ১০টার দিকে সিংড়া-বিলদহর সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: লরি চাপায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও তার ২ মেয়ে নিহত

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, বাহাদুরপুর শশুরবাড়ি থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ঐ শিক্ষক। পথিমধ্যে রামপুর এলাকায় ওভারটেক করার সময় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু