মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে ৫ম দিনের মত আমরণ অনশন করেছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। এর মধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ইউএমসি জুটমিলের শ্রমিকদের সন্তান। বৃহস্পতিবার বেলা ১১টায় তারা অনশনে যোগ দেয়। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়।
এসময় শ্রমিকদের পরিবারের নারী সদস্যরাও অনশনে যোগ দেন। দীর্ঘ অনশনে চার জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের অনশনস্থলেই সেলাইন লাগানোসহ চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: গাঁজার সম্রাজ্য ধ্বংস করলো সেনাবাহিনী
এদিকে বিকেলে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে অংশ নিতে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঢাকায় গেছেন।
শ্রমিকরা জানান, লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ইত্তেফাক/এসি

