দুই বোনকে ধর্ষণ চেষ্টা, ভুয়া সেনাসদস্য আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২৩:৫১

লঞ্চের কেবিনে দুই বোনকে ধর্ষণ চেষ্টা এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে ভুয়া সেনাসদস্য মো. আলমগীর খাঁ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গত মঙ্গলবার বিকেলের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কাটা কুশিয়া এলাকার এলাহি নেওয়াজ খাঁ’য়ের ছেলে। তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া আইডি কার্ড, টিশার্ট ও ট্র্যাকস্যুট এবং পুলিশের একজোড়া কেডস জব্দ করা হয়েছে।

বুধবার  সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ফতুল্লায় আগুনে দগ্ধ গৃহবধূ মারা গেছে

তিনি জানান, আটক আলমগীর ২০১২ সালে ঢাকা সেনানিবাসস্থ কচুক্ষেত আর্মি স্টোরে কাজ করতো। সেখানে কাজ করার সময়ে সে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ট্রাওজার সংগ্রহ করে। পরবর্তীতে সে বিভিন্ন সময়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো।
 
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি এরমধ্যে ফেসবুক আইডি খুলে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে দুই বোনের সাথে ভাইয়ের সম্পর্ক গড়ে তুলে। সর্বশেষ ২৫ ডিসেম্বর সে মুকবোলা বোনের বাড়িতে আসে এবং তাদের সাথে কৌশলের আশ্রয় নিয়ে আপত্তিকর কিছু ছবি তুলে এবং রাতে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।

তিনি আরও জানান, দুইবোনের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আলমগীর। এরমধ্যে ৩০ ডিসেম্বর দুই বোনকে কৌশলে ঢাকায় নিয়ে গিয়ে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চের কেবিনে ধর্ষণের চেষ্টা চালায় সে। এতে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে দু’বোনের ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ইত্তেফাক/এমআরএম