সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইমরান আহমদের গাড়িবহরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে উপজেলার স্থানীয় কোওর বাজার এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইমরান আহমদ বলেন, ‘নির্বাচনী জনসভা শেষে বাসায় ফিরছিলাম। পথে উপজেলার স্থানীয় কোওর বাজার এলাকায় পৌঁছালে হামলাকারীরা তার গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।’
ইত্তেফাক/ইউবি
