বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘আমরা দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বের করে আনতে চাই। তরুণদের সাথে নিয়ে সুন্দর সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে চাই। নেত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি আসন্ন নির্বাচনে বিজয়ী হই বা না হই আপনাদের সাথে নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করবো।’
শুক্রবার বিকালে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চিরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় শেষে শেখ তন্ময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং প্রচারপত্র বিতরণ করেন।
আরো পড়ুন: কিশোরগঞ্জ ৫ : আওয়ামী লীগ-বিএনপির মর্যাদার লড়াই
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকিব আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেপী বড়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মোশারফ হোসেন, ফরিদা আক্তার বানু লুসী, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
