চাটমোহরে যুবলীগের মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩

পাবনা-৩ আসনের চাটমোহর উপজেলায় যুবলীগের মিছিলে ককটেল হামলায় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২২ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে যুবলীগের একটি মিছিল নৌকার পক্ষে শ্লোগান দিয়ে চাটমোহর জিরো পয়েন্ট থেকে থানা বাজারের দিকে আসার পথে বিএনপি প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের বাড়ির অদূরে মিছিলে ককটেল নিক্ষেপ করা হয়। শান্তিপূর্ণ মিছিলে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে যুবলীগ।

আরো পড়ুন: সমাবেশের মঞ্চ ভেঙে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ