নাটোর সদর হাসপাতালে করোনা ভাইরাস ইউনিট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দোতলায় পাঁচ শয্যার এই আইসোলেশন ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
এসময় সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা এই ইউনিটে ভর্তি হয়ে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। চিকিৎসক, নার্স ছাড়াও অক্সিজেন, নেবুলইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক বলেন, এই ইউনিটে ভর্তি হওয়া রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনে রোগীর রক্তের নমুনা ঢাকার রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
আরও পড়ুন: গোপীবাগে গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ১
আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাসেল জানান, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এসি

