কামারখন্দে কার্ডধারীকে চাল না দেয়ায় ডিলারশিপ বাতিল

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪৬

সিরাজগঞ্জের কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির প্রকৃত কার্ডধারীকে চাল সরবরাহ না করে অন্য ব্যক্তির কাছে চাল সরবরাহ করায় সম্রাট বিপ্লব খান রাজিবের ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার ডিলার রাজিবের ডিলারশিপ বাতিল করা হয়।

আরো পড়ুন : ঝালকাঠিতে ৩শ প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কালীবাড়ী ভদ্রঘাট গ্রামের কার্ডধারী সোনেকা বেগমের কার্ডের চাল অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে খাদ্যবান্ধব কর্মসূচির বাজার ভদ্রঘাট এলাকার ডিলার রাজিব। সোনেকা বেগমের অভিযোগের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০১৭ এর ৬.৮ ধারায় রাজিবের ডিলারশিপ বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকৃত সুবিধাভোগীর প্রাপ্যতা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।

ইত্তেফাক/ইউবি