রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক ও আখচাষীরা বেতন ও বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার দুপুরে মিল গেটে অবস্থান নিয়ে তারা এই কর্সূচি পালন করেন। তাদের দাবি, প্রায় সাড়ে ছয়শ শ্রমিকের ৪ মাসের বকেয়া বেতন ও গত বছরের ২ কোটি টাকারও বেশি আখের দাম বাকি আছে।
চিনিকল এম্পোলিয়জ ইউনিয়নের সেক্রেটারি বুলু আমিন সাংবাদিকদের জানান, সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন চার মাস ধরে বেতন না পেয়ে দুর্বিসহ হয়ে উঠেছে শ্রমিকদের জীবন। পাশাপাশি গত বছর দেওয়া আখের বকেয়া টাকা না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন আখ চাষীরা। বকেয়া থাকায় পরের আবাদ নিয়েও অনিশ্চয়তায় পড়েছে এ চিনিকলটি।।
আরও পড়ুন: ১০ টাকার চাল ও টিসিবির পণ্যসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শ্রমিকদের বকেয়া বেতন ভাতা না পাওয়ার ব্যাপারে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান বলেন, আমরা হেড অফিসে কথা বলছি, চেষ্টা করে যাচ্ছি কি ভাবে বকেয়া বেতন পরিশোধ করা যায়। তবে ইতিমধ্যেই চলতি মাসের অগ্রিম বেতন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
