নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ০৪ মে ২০২০, ১৭:২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ শরীফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কাওসার (১৮) নামে আরেক যুবক গুরুতর আহত হন। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে আটটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আহাদ শরীফ উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আহাদ শরীফ তার ভাগিনা কাওসারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে আমুরবুনিয়া থেকে স্থানীয় সাফা বাজারে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের কাছে সড়কের মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহাদ শরীফের মৃত্যু ঘটে। এসময় কাওসার গুরুতর আহত হন। আহত কাওসারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন: পাঁচবিবিতে আরো ১ জনের করোনা শনাক্ত

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম