সাতক্ষীরা-৪: বেসরকারিভাবে নৌকার জগলুল হায়দার নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস. এম জগলুল হায়দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনের সর্বমোট ১৩৯ টি ভোট কেন্দ্রে জগলুল হায়দার পেয়েছেন ২৩৮৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে গাজী নজরুল ইসলাম পেয়েছেন ৩০৪৮৬ ভোট।

শ্যামনগর উপজেলার ৮৯টি কেন্দ্রের জগলুল হায়দার পেয়েছেন ১৫৪৪৪৯ ভোট। গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১৮৪৭৩ ভোট। কালীগঞ্জ উপজেলার ৫০টি কেন্দ্রে জগলুল হায়দার পয়েছেন ৮৩৯৩৮ ভোট। নজরুল ইসলাম পেয়েছেন ১২০১৩ ভোট।

আরো পড়ুন: নির্ধারিত সময়ের আগেই থ্রিজি ও ফোরজি সেবা চালু

পেশায় ব্যবসায়ী এস. এম জগলুল হায়দার ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

ইত্তেফাক/বিএএফ