গভীর রাতে বাস থেকে ছেলের মরদেহসহ মাকে নামিয়ে দেওয়া হলো রাস্তায় 

আপডেট : ১২ মে ২০২০, ২১:১৪

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে বাসের মধ্যে ছেলের মৃত্যু হলে জয়পুরহাট সদরের হিচমী নামক স্থানে ছেলের মরদেহসহ মাকে গাড়ি থেকে নেমে দেওয়া হয়। রাস্তার পাশে ছেলের মরদেহ নিয়ে মা কান্নাকাটি করলেও করোনা আতংকে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাশের ধামইরহাট উপজেলার জাহানপুরে পাঠানোর ব্যবস্থা করে। 

মঙ্গলবার রাতে ঢাকা হতে যাত্রীবাহী আসাদ পরিবহনে নওগাঁ জেলার ধামুইরহাটের জাহানপুর এলাকার মিজানুর রহমান ও তার মা বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মিজানুর রহমান হঠাৎ শ্বাসকষ্টে মারা গেলে রাত তিনটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হিচমী নামক স্থানে মরদেহসহ মাকে নামিয়ে দিয়ে বাসটি। এরপর অন্যান্য যাত্রীদেরকে নিয়ে হিলিতে চলে যায়। 

আরো পড়ুন: সুস্থ হওয়ার পর যা জানালেন করোনাজয়ী চিকিৎসক

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবহন শ্রমিকরা অমানবিক আচরণ করলেও নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ মিজানুরের করেনা সন্দেহে নমুনা সংগ্রহ করেছে। 

ইত্তেফাক/এএএম