একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক ডা. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০,৫৭৩ ভোট।
আরো পড়ুন: নেত্রকোনা-১: বেসরকারি ফলে নৌকার মানু মজুমদার নির্বাচিত
আশরাফ আলী খান প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। ১৯৭১ সালের ৩০ মার্চ যশোর সেনানিবাসে আক্রান্ত হন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে চৌগাছায় মিলিত হয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি সিলেটের গৌরীপুর ছাড়াও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোদালকাটি, কামালপুর যুদ্ধে অংশ নিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ
