চাঁপাইনবাবগঞ্জ-৩ : বিএনপি প্রার্থী হারুনুর রশিদ বেসরকারিভাবে জয়ী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৪২

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদকে পরাজিত করেন।

 

নৌকা প্রার্থী ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট। এই আসনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।

আরো পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ-২ : ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম বেসরকারিভাবে জয়ী

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি