মনিরামপুরে আম্ফানের তাণ্ডবে ৬ জনের মৃত্যু, থমকে গেছে জনজীবন

আপডেট : ২২ মে ২০২০, ১৫:৩৫

গত বুধবার রাতে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে দেয়াল ও গাছের চাপায় উপজেলার পার খাজুরা গ্রামের ঋষি পাড়া ও দাই পাড়ায় পাঁচজন এবং ঝড়ের তাণ্ডব দেখে রাতে স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি, বিদ্যুতের খুঁটি ও মোবাইলের টাওয়ার ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। 

নিহতরা হলেন- উপজেলার পারখাজুরা গ্রামের ওয়াজেদ আলীর মোড়ল (৫৫), তার ছেলে ইছা মোড়ল (২২) ঘরের উপর গাছ চাপা পড়ে মৃত্যু বরন করেন। একই গ্রামের ঋষিপাড়ার খোকন দাস (৬০), তার স্ত্রী রঙ্গ দাস (৫৫) এবং দাই পাড়ার জবেদ আলীর স্ত্রী জয়গুন বেগম (৪৮) গাছ ও ঘরের দেয়াল চাপায় মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সকালে  স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম এলাকা পরিদর্শন করেছেন।

সব মিলিয়ে করোনায় লকডাউন,  রমজান মাস, সামনে ঈদ অপর দিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে থমকে আছে এলাকার জনজীবন। 

ইত্তেফাক/এসি