গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২শ অতিক্রম  

আপডেট : ০২ জুন ২০২০, ০৯:৫৭

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে করোনা রোগীর সংখ্যা ২শ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্ত ২০৬ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ও আক্রান্তের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১০জন । মারা গেছেন ১জন। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১জন, মুকসুদপুরে ২জন, কোটালীপাড়ায় ১জন, ও কাশিয়ানী উপজেলায় ২জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসবাসরত বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎকসহ ৫০, কাশিয়ানীতে ৫৪, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ২৫, টুঙ্গিপাড়ায় ৩৪ এবং কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৪৩জন।

গত ৯ এপ্রিল গোপালগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১ মাস ৯ দিন পর গত ১৯ মে  গোপালগঞ্জে আক্রান্তের সংখ্যা ১শ অতিক্রম করে। ২ জুন মাত্র ১৪ দিনের মাথায় আরো ১শ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ২শ অতিক্রম করেছে বলে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে।


ইত্তেফাক/আরকেজি