সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ০৪ জুন ২০২০, ১৫:২৪

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। আব্দুল হান্নান তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে রাতে দায়িত্ব পালন করছিলেন।

 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, রাতে ডিউটিতে বের হন পুলিশ সদস্যরা। নিজস্ব যানবাহন না থাকায় তারা অটোরিকশা দিয়ে ডিউটি করছিলেন। রাত ২টার দিকে একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত হন অটোরিকশাচালক ও পুলিশের তিন সদস্য। 


ইত্তেফাক/ইউবি