হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় শিক্ত হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাদারীপুর-১ (শিবচর) আসনে টানা ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে বিজয়ী নূর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে দ্বিতীয়বারের মতো বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
গত সোমবার সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুনঃ মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা
সন্ধ্যায় চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ময়নাকাটা থিয়েটার ও বরহামগঞ্জ ললিতকলা একাডেমির আয়োজনে নাটক ও সাস্কৃতিক অনুষ্ঠানে দুই বিজয়ীকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ ও বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি প্যানেল মেয়র কাদের খান মিলু। অনুষ্ঠান পরিচালনা করেন ময়নাকাটা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিটার খান।
ইত্তেফাক/অনি

