সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৫৫

সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম মনোয়ারা খাতুন (৪০)। তিনি শ্যামনগর উপজেলা গোবিন্দপুর গ্রামের শহর আলীর স্ত্রী।

এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপারকে আটকসহ ট্রাকটিকে জব্দ করেছে। রবিবার বেলা ১১টার দিকে শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঙ্গালের মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আটক হেলপারের নাম আবুল কাসেম। সে শহরের বাটকেখালী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে। 

সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, 'সার্ভিসিংয়ের কাজ শেষে বাঙ্গালের মোড় এলাকার একটি অটো সার্ভিসিং সেন্টার থেকে ট্রাকটি চালিয়ে রাস্তায় তুলছিল হেলপার আবুল কাসেম। এ সময় রাস্তা পার হচ্ছিলেন মনোয়ারা খাতুন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে সিএনজি চালককে হত্যা করে সিএনজি নিয়ে গেছে খুনিরা

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ট্রাকটিকে জব্দ করে এবং হেলপার আবুল কাসেমকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু