নরসিংদীতে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের বাছরদীটেক ঈদগাহ গোরস্থানের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাছরদীটেক ঈদগাহের পেছনে রক্তাক্ত লাশ দেখে গ্রামের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
আরো পড়ুন: মন্ত্রীদের ঠিকানা পেলেই গাড়ি পৌঁছে যাবে
নরসিংদী মধাবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত অজ্ঞাত ব্যক্তি নাম পরিচয় এবং তার হত্যা রহস্য উদঘাটনের কাজ শুরু করেছে পুলিশ।
ইত্তেফাক/বিএএফ
