নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে নাছিম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩আগস্ট) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।
নিহত নাছিম হাসন উপজলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগাহোলী গ্রামের নিউটন আব্বাসীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে নাছিম তার সহপাঠীদের সাথে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায় সে পানির নিচে তলিয়ে যায়। এ সময় সহপাঠীরা অভিভাবকদের জানালে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার দেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা নাছিমকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পত্নীতলায় বাসের ধাক্কায় নিহত ১
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/এএএম
