ইসলামপুরে জাতীয় পার্টির উদ্যোগে বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:০০

জামালপুর জেলার ইসলামপুর জাতীয় পার্র্টি উপজেলা শাখার উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার চিনাডুলী ইউনিয়নের ঘুণাপাড়ায় সাড়ে তিনশ পরিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে হাঁস যাওয়ায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৪০

এসময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখা আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা সদস্য মাহমুদুল্লাহ, পৌর শাখা আহ্বায়ক তারা মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুব সংহতি নেতা এক্স মেম্বার দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক আহ্বায়ক জুয়েল সরকার, লাঞ্জু হারুন, রাশেদ, খালেক প্রমুখ। 

ইত্তেফাক/এসি