বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামের একটি বাথরুমের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা গাছের মালিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই যুবকের নাম নাইম ফকির (২৪)। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম ও এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরপুর শংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের পুত্র নাইম ফকিরের বসতবাড়ির বাথরুমের পাশ থেকে ছয় ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা গাছের মালিক নাইম ফকিরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রংপুর বিভাগে করোনা শনাক্ত ৩৫, মৃত্যু ১
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম

