গাইবান্ধায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা শহরের পুলবন্দি এলাকায় আলাই নদীর ব্রিজের নিচ থেকে শনিবার এ লাশ উদ্ধার করা হয়।
গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই এলাকায় নবজাতক ছেলে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।’
আরও পড়ুনঃ কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
তিনি আরও জানান, ‘নবজাতকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু

