বরগুনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৬:০৭

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের ব্যবসায়ী আলী হোসেন তালুকদাদের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার বাড়ির বাগানের ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী গ্রামের আলী হোসেন তালুকদার শুক্রবার দিনগত রাতের খাবার খাওয়ার পর ঘর থেকে বেরিয়ে যান। রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে তার মরদেহ প্রতিবেশীরা বাড়ির বাগানের ডোবায় দেখতে পায়। খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাররম আলী, সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম ও তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। 

আরও পড়ুন: উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

পরিবারের দাবি, নিহত আলী হোসেনকে ব্যবসার জের ধরে দুর্বৃত্তরা হত্যা করে কাপড় পেঁচিয়ে ডোবায় ফেলে রেখে গেছে।  

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘মামলা দায়ের করা হলে এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এএএম