একটি ১২ বিঘার দিঘী। তাতে মাছ চাষ করে গ্রামের মানুষ। এক বছর মাছ চাষ করার পর পুরো গ্রামবাসী মিলে সেই দীঘিতে মাছ ধরে। মাছ ধরাকে কেন্দ্র করে সকাল থেকে কয়েক শত গ্রামবাসী জড় হয় দিঘীরপাড়ে। ভাগা (ভাগ করা) করা হয় তিন শতাধিক। আর দুইদিন আগে থেকে দাওয়াত দেওয়া হয় আত্মীয়-স্বজন ও জামাইদের। গ্রামজুড়ে চলে আনন্দ উৎসব।
এমনি একটি উৎসবের গ্রাম তানোর পৌর এলাকার গুবিরপাড়া। যেখানে প্রতি বছর আয়োজন করা দিঘীর মাছ ধরা উৎসব। আর এই উৎসব দীর্ঘ শত বছর ধরে চলে আসছে বলে জানান দিঘী কমিটির সহ-সভাপতি আজগর আলী।
আরও পড়ুনঃ রাঙ্গামাটির মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
দিঘী কমিটির সভাপতি সাবেক সার্জেন্ট মুনীরুজ্জামান মনির বলেন, ‘এটা আমাদের গ্রামে শত বছর ধরে চলে আসা একটি রীতি। পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ করে বছরের একটি নির্দিষ্ট দিনে মাছ ধরা হয়। এবারে এক থেকে দেড় কেজি কাতলা মাছকে সমান ভাগে প্রায় ৩৫০টি ভাগা করা হয়েছে। এতে আমাদের পুরোগ্রাম এক উৎসবের গ্রামে পরিণত হয়।
ইত্তেফাক/নূহু
