পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান, গম, ভুট্টা, চীনা বাদাম, মুগ ও সরিষার বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুণ্ডু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমুখ।
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় এক হাজার ২৪০ জন ও প্রণোদনার আওতায় ৪৩০ জনকে এ বীজ ও সার বিতরণ করা হয়।
ইত্তেফাক/এসি

