বুধবার রাত সাড়ে নয়টার সময় বেগমগঞ্জ-ফেণী সড়কের বড়পোল নামক স্থানে বাস উল্টে খালে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার সময় নোয়াখালী থেকে ফেণীগামী সুগন্ধা সার্ভিসের একটি বাস ( নোয়াখালী-ব-১৬৯০ ) চৌমুহনী থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে বেগমগঞ্জ-ফেণী সড়কের বড়পোল নামক স্থানে উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার বজলুর রহমান ( ৫০ ) ও নোয়াখালীর চর পাগলার আনোয়ার হোসেন ( ৩০ ) মারা যান। এ সময় আরো অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগন, পুলিশ, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নেমে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ‘মানুষ বলেই ভুল করেছে’ হার্দিক-রাহুল প্রসঙ্গে সৌরভ
দুর্ঘটনার পর বাসের ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

