প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ছবি এঁকে লাখ টাকার চেক প্রতিবন্ধী ফাইজার হাতে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৫৯

গত পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত কার্ডে ছবি এঁকেছিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজলার বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম অটিজম স্কুলের ছাত্রী মরিয়ম খাতুন ফাইজা। শুক্রবার প্রধানমন্ত্রী প্রদত্ত এক লাখ টাকার চেক তার হাতে তুলে দিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। 

আরও পড়ুন: ভাসানচরে পা রাখলেন ১৬৪২ জন রোহিঙ্গা

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমসহ অটিজম স্কুলের শিক্ষকবৃন্দ।

ইত্তেফাক/এসি