বাঁশখালীতে নারীর হামলায় পুলিশের দুই এএসআই আহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬

চট্টগ্রামের বাঁশখালীতে নারীর হামলায় বাঁশখালী থানার দুই পুলিশ অফিসার আহত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টা দিকে বাঁশখালী থানাধীন পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রঙ্গিয়া ঘোনা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক করতে গিয়ে এ হামলার শিকার হন বাঁশখালী থানা দুই এএসআই।

আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসার পর গুরুতর আহত এএসআই প্রদীপ চক্রবর্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বাঁশখালী থানার এএসআই নুর নবী টিপু জানান, ‘চন্দনাইশ থানার একটি এটেম টু মার্ডার মামলায় মাল ক্রোকের আদেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের রায়ের ভিত্তিতে বাঁশখালী  পৌরসভা ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রুঙ্গিয়া ঘোনা এলাকার আসামির বাড়িতে গেলে সেখানে আসামীর মাসহ কয়েকজন নারী আমাদের ওপর  হামলা করে। এ হামলায় আমরা আহত হয়।হামলাকারী ও আসামি মা শাসমুজ্জামানকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।’

আরও পড়ুনঃ চলন্ত বাস থেকে দম্পতিকে ফেলে দিলো ছিনতাইকারী

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলাকারী এক নারীকে আটক করেছে পুলিশ।’

ইত্তেফাক/নূহু