গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে এক সংর্ঘষে আহত মোমিনুল ইসলাম (৩২) শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন আহত অপর চারজনের অবস্থা আশংকাজনক।
নিহত মোমিনুল উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
আহত বদিউজ্জামানসহ তার ছেলে মোমিনুল ও আব্দুল ওয়াহেদ বগুড়া শজিমেক হাসপাতাল এবং মোনারুল ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, কাজীপাড়া গ্রামের আব্দুল হামেদের ছেলে বদিউজ্জামানের সঙ্গে তার বিমাতা ভাই লিটু মিঠু ও বাটু মিয়ার উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ৪০শতক জমি ভাগবন্টন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।’
আরও পড়ুন: দামেস্কে ভয়াবহ বিস্ফোরণ
তিনি আরও জানান, ঘটনার দিন গত শনিবার বিকেলে বদিউজ্জামান ও তার ছেলে মোমিনুল, মোনারুল ও আব্দুল ওয়াহেদ বোরো ধান রোপনের জন্য বিবাদমান ওই জমি প্রস্তুত করতে আইল (জমির সীমানা) ঠিক করতে ছিলেন। খবর পেয়ে লিটু মিঠু ও বাটু মিয়া এবং তার লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধলে পাঁচজন আহত হন। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বলেন, ‘এনিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।’
ইত্তেফাক/কেকে
