বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ও সুজাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি ইটভাটার সন্ধান পেয়েছে যাদের লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া ইট ভাটায় ইট প্রস্তুতের অভিযোগে ৩টি ভাটার ব্যবস্থাপকের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ৪ এপিবিএন সদস্যদের সহযোগীতায় বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী এই আদালত পরিচালনা করেন।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে গভীর নলকূপ অপারেটর পরিবর্তনের দাবিতে কৃষকের মানববন্ধন
লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুতের অপরাধে বেতগাড়ী এলাকায় ‘এল.জি.কে ব্রিকস’ এর ম্যানেজার মোঃ শামীম সরকার ওরফে মিঠকেু (৩৫) ২০ হাজার টাকা, সুজাবাদ এলাকার ‘মেসার্স আরিফ ব্রিকস ফিল্ড’ এর ম্যানেজার মোঃ সাইফুল ইসলামকে (৫০) ৩০ হাজার ও ‘মেসার্স এ. আর. ব্রিকস্ ফিল্ড’ এর ম্যানেজার মোঃ শফিকুল ইসলামকে (৩৮) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/নূহু

