শিবচরে রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:১৭

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে শিবচর উপজেলায় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী মিলনায়তনে চেক বিতরণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অনুষ্ঠানের প্রধান অতিথি ড.রহিমা খাতুন। দালাল চক্র রুখতে কঠোরভাবে মালিকানা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এসব চেক বিতরণ করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা বলেন, ‌‘প্রকৃত ক্ষতিগ্রস্তরা দালাল চক্রের কবলে পড়ে যেন বিপদ গ্রস্থ না হয়। কোনো প্রকার ভুয়া ক্ষমতাপত্র দিয়ে ক্ষতিপূরণের টাকা কেউ যেন, উত্তোলন করতে না পারে। সেদিকে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো প্রকার হয়রানি ছাড়া যেন ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা চেক পায় সে লক্ষে আমরা মরা প্রয়োজনে ক্ষতিগ্রস্থদের এলাকায় এসে চেক প্রদান করবো।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি অধিগ্রহণ শাখা) প্রমথ রঞ্জন ঘটক, কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক ও সম্মামনা সনদপত্র পাওয়া সেই আলোচিত পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হাওলাদার, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী মো. মিজানুর রহমান বাবু মোল্লাসহ, ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/কেকে