নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে আব্দুস সবুর ফকিরের বাড়িতে গ্যাসের চুলার আগুনে আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রান্নার সময় হঠাৎ করে গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভানোর চেষ্টাকালে আটজন দগ্ধ হন। আহতদের মধ্যে আব্দুস সবুর ফকির (৪৫), তার মেয়ে মুন্নি আক্তার (১৬) ও ছেলে সিফাত (১০), খন্দকার ইমরান (৪২), সবুর ফকির (৪৫), লিপি বেগমকে (৩০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আহতরা যৌথ পরিবারের সদস্য।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বলেন, আহত ৫জনের ৫০ থেকে ৬০ ভাগ শরীর দগ্ধ হয়েছে।
আরও পড়ুনঃ সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ২টি অস্ত্র উদ্ধার
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আহাদুজ্জামান জানান, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। তবে গ্যাসের সিলিন্ডার অক্ষত রয়েছে।
ইত্তেফাক/নূহু

