রংপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব-১৩। রংপুর র্যাবের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে রংপুরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে আটক করে।
আটক দুই জেএমবির সদস্য মোঃ আজিজুল ইসলাম সালেহী (৩০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-পানিহারা, থানা-সদর, জেলা-পঞ্চগড় এবং মোঃ শাহনেওয়াজ ইসলাম নিশাত (২৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-পীরজাবাদ, থানা-সদর, জেলা-রংপুর।
আটক দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সংগঠনকে চাঙ্গা রাখতে বিভিন্ন লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ সাহায্য নিয়ে তারা সংগঠন চালানোর কাজ করতো। এছাড়া এলাকাভিত্তিক নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনা করে থাকে। তারা শুধু উত্তরবঙ্গে নয়, সমগ্র দেশে তাদের নানা ধরণের নাশকতার পরিকল্পনা রয়েছে বলে র্যাব জানায়।
বিশেষ করে বিভিন্ন এনজিও থেকে অর্থ ছিনতাই, ইসলামবিরোধী প্রচার করে বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা ইত্যাদি। জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে তারা নিয়মিত অংশগ্রহণ করে থাকে। জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা প্রদান, চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে তারা দুইজন।
আরও পড়ুনঃ কিবরিয়া হত্যার ১৪ বছর; বিচারের দীর্ঘসূত্রিতায় হতাশা
গ্রেফতারকৃত জঙ্গিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/নূহু

