দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামান মোবাইল ফোনে জীবননাশের হুমকি পেয়েছেন। ০১৯৪৩২০০২৯৩ নম্বর থেকে ফোন করে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়। এছাড়া তার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ১০০৪। তারিখ ২৪ জানুয়ারি, ২০১৯।
আরও পড়ুনঃ ভ্যানে ওড়না পেঁচিয়ে আগৈলঝাড়ায় অনার্স পড়ুয়া ছাত্রীর মৃত্যু
সাধারণ ডায়েরিতে সাংবাদিক বদরুজ্জামান তার ও পরিবারের সদস্যদের জীবনাশঙ্কার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তা দিতে অস্বীকার করায় জীবননাশের হুমকি দিয়েছে।’
ইত্তেফাক/নূহু

