বাঁচতে চান থ্যালাসেমিয়া রোগাক্রান্ত নাগেশ্বরী উপজেলার পশ্চিম পয়রাডাঙ্গা গ্রামের মনছুর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
তার পরিবার জানায়, সাইফুল ইসলামের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। সহায় সম্বলহীন হওয়ায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সামর্থ্য নেই তার। তাই শরীরে রোগ স্থায়ী বাসা বেধে বিস্তার লাভ করছে ক্রমশ। রোগের প্রকোপে কর্মক্ষমতা হারাচ্ছে শরীর। কাজে বেরুতে না পারায় উপার্জন বন্ধ হয়ে গেছে। ফলে দুবেলা দুমুঠো খেয়ে স্বাভাবিক জীবন ধারণও কঠিন হয়ে যাচ্ছে তার। এ অবস্থায় সে কি করবে তা ভেবে পাচ্ছে না।
আরো পড়ুন: বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
পরিবারের সদস্যরা বলেছেন, একমাত্র কোন হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে হয়তো শরীরের রোগমুক্তি ঘটবে সাইফুলের। পুনরায় শরীর ফিরে পাবে কর্মক্ষমতা। স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে।
সাইফুল বাঁচার জন্য সহযোগিতার করুন আর্তি জানিয়েছেন। তাকে সাহায্য পাঠাতে বিকাশ নম্বর ০১৯২১২৩৭৭৮০, অথবা জনতা ব্যাংক নাগেশ্বরী শাখার ০১০০১১৫৮০২৪২৩ শফিকুল ইসলাম এই হিসাব নম্বরে।
ইত্তেফাক/জেডএইচ
