ঈদুল ফিতর সামনে রেখে সৈয়দপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। শহরের পাড়া-মহাল্লা ও অলিগলিতে গড়ে উঠেছে লাচ্ছা সেমাই তৈরির দুই শতাধিক কারখানা।
আর এসব কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সব উপকরণ দিয়ে দেদারছে তৈরি হচ্ছে ভেজাল লাচ্ছা সেমাই। দেখা গেছে, এসব কারখানার অধিকাংশেরই নেই বিএসটিআইয়ের অনুমোদন।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, এসব লাচ্ছা সেমাই মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। উপজেলার স্যানিটারি পরিদর্শক আলতাফ হোসেন বলেন, অনুমোদনহীন লাচ্ছা সেমাই কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআর

