উল্লাপাড়ায় ককটেলসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

আপডেট : ১২ মে ২০২১, ১৭:৩৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার (১১মে) রাতে উপজেলার চর বর্ধ্বনগাছা গ্রাম থেকে ২১টি তাজা ককটেলসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন, চর বদ্ধনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ (১৭) এবং একই গ্রামের মঈনুল হোসেনের ছেলে আলিফ (১৪)।  দুজনই কিশোর গ্যাংয়ের সদস্য।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, উল্লিখিত দুই কিশোর নিজেরাই ককটেল তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ রাতেই নিজেদের তৈরিকৃত ২১টি ককটেলস তাদের আটক করে। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

ইত্তেফাক/এমআর