সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট : ০৭ জুন ২০২১, ১১:৩৫

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের হাসপাতাল সড়ক, বকচরা মোড়, হাটের মোড় ও নিউমার্কেট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে মানুষ চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়।

সকালের দিকে কাঁচা বাজার খোলা থাকায় রাস্তায় কিছু লোকজন চলাচল করতে দেখা গেলেও পরবর্তীতে সড়কগুলি ফাকা হয়ে যায়।

No description available.

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলাবাসীকে লকডাউন সফল করতে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে লকডাউন না মানলে আরও কঠোর হওয়ার ঘোষণা দেন। রবিবার জেলা প্রশাসনের ১৬টি মোবাইল কোর্টে ৯৮টি মামলায় ৬৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে গতকাল রবিবার সাতক্ষীরায় লকডাউনের দ্বিতীয় দিনে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৬জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন ও মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআর