শরণখোলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৭

শরণখোলায় অজ্ঞাত পরিচয়  (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শরণখোলা আঞ্চলিক মহাসড়কে ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া (পহলানবাড়ী) এলাকায় রবিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের ধারণা, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই নারী। তার  ছিন্নভিন্ন লাশটি  ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ‘নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন পাগলী বেশে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ঘোরাফেরা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছে।

আরও পড়ুনঃ কোচিং না করায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না রাকিবুলের

ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী ট্রাক বা ভারি যানবাহন তাকে চাপা দিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু