আশুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের শিকার, গ্রেফতার ১

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:১৭

সাভারের আশুলিয়ায় এক অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের সহায়তার অভিযোগে মো. সাগর (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষণকারী সাব্বিরসহ সহায়তাকারী অপর এক নারী পলাতক রয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে সোমবার রাত ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার শান্তিনগরের সেলিমের বাড়ি থেকে সাগরকে আটক করা হয়। সাব্বির ওই নারীর ঘরে প্রবেশ করলে বাহির থেকে দরজা লাগিয়ে ধর্ষণে সহায়তা করে গ্রেফতার সাগর। গ্রেফতারকৃত সাগর বাইপাইল শান্তিনগর এলাকার সেলিমের বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত সাব্বির, সাগর ও আছমা বেগম একই বাড়িতে থাকতেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল তিনটার দিকে সাব্বির একই বাসার ভাড়াটিয়া ভুক্তভোগী ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীর কাছে আগুন জালানোর গ্যাসলাইট চায়। গ্যাসলাইট দেওয়ার জন্য ওই নারী ঘরে প্রবেশ করলে তার সাথে সাব্বিরও প্রবেশ করে এবং কি রান্না করেছেন তা জানতে চায়। এসময় বাহির থেকে সাগর ঘরের দরজা লাগিয়ে দিলে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে সাব্বির। পরে ঘরের ভিতর থেকে সাব্বির দরজা খোলার জন্য দরজায় শব্দ করলে বাহির থেকে দরজা খোলে সাগর। এসময় ঘর থেকে বের হয়ে যায় সে।

আশুলিয়া থানার ওসি সহ ৩২ পুলিশ সদস্যের করোনা জয় | ঢাকা অর্থনীতি

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক জোহাব আলী জানান, অভিযোগ দায়েরের পরপরই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। একইসাথে ভুক্তভোগী ওই নারীকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম