গোপালগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যানচাপায় নাদিয়া (২) নামে এক শিশুর মৃুত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলা সদরের ফায়ার সার্ভিসের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের নাজমুল শেখের মেয়ে।
আরও পড়ুনঃ সীতাকুণ্ডে উপকূলীয় বন উজার করে শিপ ইয়ার্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়া থানার এসআই ইয়াছির জানান, সকাল ১০টার দিকে ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যান নাদিয়াকে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথম টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে নাদিয়া খুলনায় মারা যায়। এ ঘটনায় ভ্যানসহ ভ্যান চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

