সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় পাবনা-ঢাকা মহাসড়কের মশিপুর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা হয়।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র গিয়াস উদ্দিন ভাটা থেকে ইট কেনার জন্য মোটরসাইকেলে করে তারগাছিতে যাচ্ছিলেন। পথে মশিপুরের কাছে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুনঃ শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার
শাহজাদপুর থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
ইত্তেফাক/নূহু

