গত শুক্রবার গভীর রাতে দর্শনা বিজিবির টহলদল কেরুজ চিনি কলের মিল পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ কেজি রূপাসহ এক মিল কর্মচারীকে গ্রেপ্তার করেছে। পরে দামুডহুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বি জি বির টহল কমান্ডার নায়েক কবির জানান, ওইদিন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কেরুর মিল পাড়ার জনৈক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ রূপা পাচার করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।
রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কেরুজ মিল কর্মচারীর বাড়ি তল্লাশি করে ৪৫ কেজি রূপাসহ উজ্জ্বল (৩৫) নামের এক মিল কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, গত ৬ মাস আগে ওই মিলের কর্মচারী উজ্জ্বল ১৩ কেজি রূপা ও মোটরসাইকেলসহ দর্শনা বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে জামিনে মুক্ত হয়ে ফের বড়ি একটি রূপার চালানসহ বিজিবির কাছে ধরা পড়েছে।
আরও পড়ুন: বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন: ওবায়দুল কাদের
চুয়াডাঙ্গা বিজিবির ৬-ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল ইমাম হাসান সাংবাদিকদের জানান, আটক ৪৫ কেজি রূপার মূল্য ধরা হয়েছে ৩২ লাখ টাকা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে

