ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় সুরুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় সুরুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

আরও পড়ুনঃ গৌরনদীতে ছাত্রীকে কুপিয়ে জখম, বখাটের মা-বাবা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার জানান, ‘ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। এ সময়  রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকটির চাপায় বৃদ্ধ নিহত হন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু